০
চট্টগ্রামের লোহাগাড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে নুরুল আমীন (২৭) নামের সৎ বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বেলা ১২টা দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের নতুন মামুনি হাসপাতালের পেছনে আকবর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার বেলা ১২টার দিকে ঘরে একা পেয়ে সৎ মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেন অভিযুক্ত নুরুল আমীন।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. আবদুল জলিল বলেন, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সৎ বাবাকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা ও পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।