রবিবার, ৮ মার্চ ২০২৬

বাঁশখালীতে তরুণীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৯

চট্টগ্রামের বাঁশখালীর শেখেরখীলে ফাতেমা বেগম নামের এক তরুণী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত নারী পার্শ্ববর্তী ৮ নং ওয়ার্ডের মোহাম্মদ এরফান হোসেনের মেয়ে। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, প্রেম করে বিয়ের প্রস্তাবে অবৈধ মেলামেশার ফলে গত ২৭ জানুয়ারি ফাতেমা বেগম কন্যা সন্তান প্রসব করেন। ফাতেমা গর্ভবতী হয়ে গেলে স্বামীর স্বীকৃতির জন্য নেজাম উদ্দীনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। এই মামলা তুলে নিতে ফাতেমাকে হুমকি দিতে থাকে নেজাম। বিষয়টি নিয়ে চাপের মুখে পড়ে ফাতেমা। সামাজিকভাবে সবাই রক্ত চক্ষু দেখতে থাকে এই অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে।

বাঁশখালী থানার এসআই গোলাম ছরওয়ার জানান, এই বিষয়ে অপমৃত্যু মামলা হচ্ছে। সন্তানের ডিএনএ পরীক্ষার পর আগের মামলাটিও পিআইবির কাছে তদন্তাধীন রয়েছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিও