শুক্রবার, ৬ মার্চ ২০২৬

সোমবার রাত ১২ টা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে

পূর্বতারা ডেস্ক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৭

এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণের কারণে একটি টার্মিনাল বন্ধ রয়েছে। এতে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় ১৬ ফেব্রুয়ারি রাত ১২ টা পর্যন্ত দেশে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করবে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।


এতে বলা হয়, একটি এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ থাকায় এলএনজি থেকে প্রাপ্ত গ্যাস সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে।

এতে সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত তিতাস গ‍্যাস অধিভুক্ত এলাকার সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ।

ভিডিও