,

 

বোয়ালখালীতে সুলভ মূল্যে গ্যাস বিক্রি

বোয়ালখালী প্রতিনিধি

প্রকাশ : 10 January 2026, 04:56

চট্টগ্রামের বোয়ালখালীতে সুলভ মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রির উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টা থেকে দিনব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক।

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ওমেরা গ্যাস, আইগ্যাস, টোটাল গ্যাস ও সুপার কোম্পানির ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডার প্রতি ১ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়েছে।

ইউএনও মেহেদী হাসান ফারুক জানান, বোয়ালখালী উপজেলার জনগণকে সহায়তা করার জন্য এ ধরনের সুলভ মূল্যের গ্যাস বিক্রির উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।

ভিডিও