,

 

ফটিকছড়িতে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি

প্রকাশ : 9 November 2025, 06:45

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের পশ্চিম কৈয়া এলাকায় পুকুরে ডুবে মোছাম্মৎ নুসাইবা নামে দুই বছর বয়সী এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) সকালে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম কৈয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নুসাইবা স্থানীয় মাওলানা মুহাম্মাদ একরামের একমাত্র কন্যা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে খেলাধুলার একপর্যায়ে শিশুটি অসাবধানতাবশত বসতঘরের পেছনের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. লোকমান বলেন, পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা পরিবারটির পাশে আছি এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছি।

ভিডিও