,

 

রেললাইনে পানি, চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 8 July 2026, 12:30

এক টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ জলমগ্ন। ঢাকা এবং চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী এক্সপ্রেস ট্রেন চট্টগ্রামে আটকা পড়েছে। এমন অবস্থায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিকী জানান, চট্টগ্রাম নগরের ষোলশহর-জানালিহাট স্টেশনের মধ্যবর্তী সুন্নিয়া মাদ্রাসা, শমসের পাড়া এলাকার রেললাইন প্রায় দুই ফুট পানিতে ডুবে আছে। রেললাইনে পানি ওঠার কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চালানো হবে।

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। রেলপথটিতে প্রতিদিন চার জোড়া ট্রেন চলাচল করে। এর মধ্যে দুই জোড়া চট্টগ্রাম থেকে এবং দুই জোড়া ঢাকা থেকে কক্সবাজারে যাওয়া-আসা করে।

পূর্বতারা/ইউডি

ভিডিও