রবিবার, ২১ জুন ২০২৬

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে শ্রমিক গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২১ জুন ২০২৬, ১১:১৩

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাহাঙ্গীর আলম (৩৭) নামে এক শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (২০ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার যৌথখামার এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ জাহাঙ্গীর একই উপজেলার আদর্শ গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, রাতে যৌথখামার এলাকায় মোটরসাইকেলে দুই দুর্বৃত্ত এসে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় ঘটনাস্থলে থাকা বাঁশবাহী গাড়ির শ্রমিক জাহাঙ্গীর গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেনা।

স্থানীয়দের দাবি, এ হামলার সঙ্গে ‘আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) সদস্যরা জড়িত।

এ তথ্য নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহেদ উদ্দিন।

তিনি জানান, দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে অতর্কিত কয়েক রাউন্ড গুলি ছোড়ে পালিয়ে যায়। এতে সড়কে থাকা এক শ্রমিকের পায়ে গুলি লাগে। এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পূর্বতারা/ইউডি

ভিডিও