বুধবার, ১৭ জুন ২০২৬

রাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক জয়নুল আবেদীন

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ : ১৫ মে ২০২৬, ০৯:২৯

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডিপার্টমেন্ট অব কেমিস্ট্রির অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। এর আগে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ড. জয়নুল আগামী চার বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়।।

এর আগে, ২০২৫ সালের ৯ জানুয়ারি রাবিপ্রবির ভিসি হিসেবে নিয়োগ পান চবির ডিপার্টমেন্ট অব বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. আতিয়ার রহমান।

তবে বিশ্ববিদ্যালয়ে নিয়োগসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে গেল ৫ মে ভিসি অধ্যাপক ড. আতিয়ার রহমানের অপসারণের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ভিসি কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় শাখা ছাত্রদল। অন্যথায় কঠোর কর্মসূচি করার হুঁশিয়ারি দিয়েছে ছাত্র সংগঠনটি। চলমান এই কর্মসূচির ৯ দিনের মাথায় অধ্যাপক ড. আতিয়ার রহমানকে প্রত্যাহার করা হয়েছে।

ভিডিও