ঢাকা মেডিকেল কলেজে সম্প্রতি দালাল বিরোধী অভিযানের নামে ফার্মাসিউটিক্যাল প্রতিনিধিদের গ্রেফতার করার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১মে) সকালে রাঙামাটি সদর হাসপাতালের সামনে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) রাঙামাটি, ফার্মাসিউটিক্যালস এরিয়া ম্যানেজার ফোরাম, রাঙামাটি ও রাণীর হাট ফারিয়ার যৌথ উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ফারিয়া ম্যানেজার ফোরামের প্রধান উপদেষ্টা মোঃ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও ফারিয়ার সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ফারিয়া এরিয়া ময়ানেজারের সহ সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম সেলিম।
এসময় বক্তব্য রাখেন, ফারিয়ার রাঙামাটি এরিয়া ম্যানেজার ফোরামের সভাপতি মোঃ সেলিম, এরিয়া ম্যানেজার ফোরাম এর উপদেষ্টা পংকজ কুমার দাস,রাঙামাটি ফারিয়ার সভাপতি প্রান্তর চাকমা,রাণীর হাট ফারিয়ার সভাপতি আবুল বাসারসহ আরো অনেকে।
জানা যায়,গত ৪ মে ২০২৬ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্থা ও দালাল আখ্যায়িত করার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন করেছেন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা।
পূর্বতারা/ইউডি/ মঈন উদ্দীন বাপ্পী