বুধবার, ১৭ জুন ২০২৬

চট্টগ্রামে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, আইস উদ্ধার

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৫ মে ২০২৬, ০৩:৫৯

চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেইট ফিনলে স্কয়ার ভবনের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি-উত্তর) অভিযান চালানো হয়।

সোমবার (৪ মে) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে ১৭৫ গ্রাম ক্রিস্টাল মেথসহ (আইস) উদ্ধার করা হয়েছে। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন, ফটিকছড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড পরান চৌধুরীর বাড়ির মো. সেলিমের ছেলে মো. সাজ্জাদুল রহমান সাকিব (২৭) ও  একই থানার লেলাং ইউনিয়নের শাহনগর সমতুল ফকিরের বাড়ীর মৃত ফজলুর রহমানের ছেলে মো. আবু ফয়সাল (২৬)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিবি উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান জানান, গোপন সংবাদে খবর আসে, দুই নম্বর গেট এলাকার ফিনলে স্কয়ার ভবনের সপ্তম তলায় ‘ক্রিয়েটর্স হাব’-এ কয়েকজন ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার ও তাদের কাছ থেকে ১৭৫ গ্রাম ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ফটিকছড়ি এলাকার এক ওমানপ্রবাসী মাদক কারবারি চক্রের মাধ্যমে এসব মাদক নগরে এনে বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ভিডিও