নগরের হালিশহরের নয়াবাজার বিশ্বরোড এলাকায় গোপন বৈঠক থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ১৪ জন সদস্যকে আটক করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
রোববার (৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তায়েফ রেস্টুরেন্ট থেকে তাঁদের আটক করা হয়।
গোয়েন্দা পুলিশ সূত্র জানিয়েছে, নিষিদ্ধ হওয়ার পরও ছাত্রলীগের কিছু সদস্য সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছিলেন। বিদেশে অবস্থানরত পলাতক নেতাদের নির্দেশনায় স্থানীয় পর্যায়ে সংগঠন পুনর্গঠনের চেষ্টা চলছিল বলেও তারা তথ্য পেয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিবি উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অভিযান চালিয়ে রেস্টুরেন্টের ভেতর বৈঠকরত অবস্থায় ১৩ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে শেখ হাসিনা ঐক্য পরিষদের প্রধান সংগঠক রয়েছেন।তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।