০
চট্টগ্রামে ছিনতাই হওয়া ট্রাকসহ ১৫ হাজার ২০০ কেজি লোহার রড উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নগরীর কোতোয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মো. ইকবাল (৩২) ও মিল্লাত (৩২) নামে দুজনকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, পরে তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া একটি ট্রাক এবং বিভিন্ন সাইজের মোট ১৫ হাজার ২০০ কেজি লোহার রড উদ্ধার করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। ঘটনা সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।