বুধবার, ১৭ জুন ২০২৬

মাদক কারবারি করে অবৈধ সম্পদ অর্জন, কারাদণ্ডের সাথে জরিমানা ২ কোটি

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৫:০১

চট্টগ্রামে মাদক বিক্রির টাকায় অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে রুপম চৌধুরী (৪১) নামের এক ব্যক্তিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২ কোটি ২৬ লাখ ৫৮ হাজার ৬৬০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকালে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত রুপম চৌধুরী বোয়ালখালী উপজেলার সারোয়াতলী এলাকার দয়াল চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরের হালিশহর মধ্যম নাথপাড়া এলাকায় থাকেন।

দুদকের আইনজীবী মোকাররম হোসেন বলেন, মাদকের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

এর আগে, গত ১৩ এপ্রিল একই আদালত মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের আরেকটি মামলায় রুপম চৌধুরী ও তার স্ত্রী সন্ধ্যা রানী চৌধুরীকে ৪ বছরের কারাদণ্ড দেন।

ভিডিও