বুধবার, ১৭ জুন ২০২৬

সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশ : ৯ এপ্রিল ২০২৬, ০৭:৩০

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. জাবিন চৌধুরী (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাবিন উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধ্যম ঘোড়ামরা গ্রামের মৃত জসীম উদ্দিন চৌধুরীর ছেলে।

নিহত জাবিনের ভগ্নিপতি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাড়ি থেকে মোটরসাইকেলে চট্টগ্রাম যাওয়ার পথে জাবিন দুর্ঘটনাকবলিত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

বার আউলিয়া হাইওয়ে পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিও