বুধবার, ১৭ জুন ২০২৬

চিন্ময় দাসের ওপর এবার মীর নাছিরের মামলার খাঁড়া

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৮ এপ্রিল ২০২৬, ১১:৪৮

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের ওপর এবার আরেক খাঁড়ার ঘা পড়েছে । পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী মীর হেলালের বাবা সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের করা নতুন একটি মামলা সক্রিয় হয়েছে তার বিরুদ্ধে। এ নিয়ে চিন্ময় দাসের বিরুদ্ধে পৃথক ছয়টি মামলার বিচার কাজ চলমান রয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, মীর নাছিরের করা মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুতাসিম বিল্লাহ-এর আদালতে এ মামলায় চিন্ময়কে গ্রেফতারের আবেদন করা হয়।

এ ব্যাপারে মীর নাছিরের আইনজীবী নাজমুল হাসান সিদ্দিকী জানান, নালিশি মামলায় পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন পাওয়ার পর কারাগারে থাকা চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাৎক্ষণিক কোনো আদেশ দেননি। বিষয়টি আদেশের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০২৩ সালে দায়ের করা এ মামলায় চিন্ময় দাস-সহ ছয়জনকে আসামি করা হয়। তদন্ত শেষে পিবিআই আদালতে প্রতিবেদন দাখিল করে। এর আগে আসামিপক্ষের আইনজীবী কেপি শর্মা গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত শুনানির দিন নির্ধারণ করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৩১ অক্টোবর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে প্রথম মামলাটি করা হয় চিন্ময়ের বিরুদ্ধে। চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি করেছিলেন। ওই বছরের ২৬ নভেম্বর চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আইনজীবী সাইফুল-কে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। পাশাপাশি পুলিশের ওপর হামলা, কর্তব্যে বাধা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা হয় তার বিরুদ্ধে। গাড়ি ভাঙচুরের অভিযোগে করা একটি মামলাতেও চিন্ময় দাস আসামি। অপরদিকে আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা

পূর্বতারা/ ইউডি

ভিডিও