শাপলা চত্বরে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার সাবেক ডিআইজি জলিম মন্ডলকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)।
রোববার (৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। প্যানেলের অপর সদস্য হলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। তিনি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও দুই মাস সময়ের আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। আগামী ৭ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ট্রাইব্যুনাল নির্দেশ দেন।
এর আগে সোমবার (৩০ মার্চ) রাতে শাপলাচত্বরে গণহত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (৩১ মার্চ) ডিবি কার্যালয় থেকে আব্দুল জলিল মণ্ডলকে হাজির করা হলে ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পূর্বতারা/ইউডি