বুধবার, ১৭ জুন ২০২৬

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৯ মার্চ ২০২৬, ০৭:১৩

চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ফটিকছড়ি-খাগড়াছড়ি সড়কের ফেলাগাজী দীঘি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রীবাহী বাসটি খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের দিকে আসছিলো। ফটিকছড়ির পাইন্দং এলাকায় ফেলাগাজি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে জমিতে পড়ে যায়। মোটরসাইকেলটি গিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সেলিম জানান, ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। একজন ঘটনাস্থলে নিহত হন। পরে হতাহতদের উদ্ধার করে স্থানীয় জনতা ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হন।

ভিডিও