সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬

ফটিকছড়িতে আগুনে পুড়ল ৭ দোকান

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৮


চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট বাজারে অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বাজারের উত্তর প্রান্তে মহিলা মাদরাসার গেইট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।


আগুনে মো. খলিলুর রহমানের ফার্নিচারের দোকান, বেলালের মেকানিকের দোকান, দিদারের রড–সিমেন্ট ও পাইপ ফিটারের দোকান এবং মহিউদ্দিনের ইলেকট্রনিক্সের দোকানসহ আরও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় দোকানগুলোতে থাকা মালামাল পুড়ে যায়।


স্থানীয় ইউপি সদস্য তারেক বিন সালাম টিপু বিষয়টি জানান, অগ্নিকাণ্ডে আনুমানিক ১০ লাখের বেশি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।


ফটিকছড়ি ফায়ার স্টেশনের কর্মকর্তা মনির জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার ও নির্বাপণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

ভিডিও