ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও রমজানের পণ্য খালাস করার স্বার্থে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ধর্মঘট স্থগিত করা হয়েছে।
পরিষদের সমন্বয়ক মোহাম্মদ হুমায়ুন কবীর ও মোহাম্মদ ইব্রাহিম খোকনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে স্থগিতের বিষয়টি জানানো হয়।
এরপর সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল আটটা থেকে সচল হয় বন্দরের জেটি, ইয়ার্ড, শেড, টার্মিনাল ও বহির্নোঙরে লাইটারিং (বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাস) ইত্যাদি।
যাতে বলা হয়েছে – বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) নিয়ে মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন ও বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী সাংবাদিকদের দেওয়া বক্তব্য অনুযায়ী বর্তমান সরকারের আমলে চুক্তি না করার সিদ্ধান্ত জানানো হয়েছে।
চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দের সাথে সন্তোষজনক আলোচনার প্রেক্ষিতে ধর্মঘট স্থগিত করা হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল আটটা থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কর্মসুচি স্থগিত থাকবে। তবে পাঁচটি সমস্যার সমাধান না হলে ১৬ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে