রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

ভোট দিলেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ৩৭৯ বন্দী

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৯

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ৩৭৯ বন্দী পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। একই সঙ্গে তারা গণভোটেও অংশ নেন। ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ভোট গ্রহণ শেষ হয়েছে (৭ ফেব্রুয়ারি) শনিবার বিকেলে।

কারাগার সুত্র জানায়, রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নিয়োজিত নির্বাচন কর্মকর্তা এবং জেল সুপার ও কয়েকজন কারারক্ষীর উপস্থিতিতে আজ শনিবার ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন জানান, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ৩৭৯ জন বন্দী আবেদন ও নিবন্ধন করেন। তারা সবাই ভোট দিয়েছেন।

ভিডিও