চট্টগ্রামের মিরসরাইয়ে বিয়ে বাড়িতে গিয়ে পুকুরে ডুবে মো. আরাফাত হোসেন মাহিন (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে মিরসরাই সদর ইউনিয়নের ৩ ওয়ার্ডের মান্দারবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাহিন উপজেলার করেরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম অলিনগর গ্রামের সওদাগর বাড়ির কাতার প্রবাসী আক্তার হোসেন প্রকাশ মুক্তারের ছেলে। সে স্থানীয় পশ্চিম অলিনগর বিএমকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
নিহতের মামা ফিরোজ হোসেন জানান, ২০ সালের দিকে মাহিনের মায়ের মৃত্যু হয়। সেই থেকে মামা-নানাদের আদরে বড় হয়ে উঠতেছে। দুপুর থেকে নিখোঁজ ছিলো। পরে বাড়ির পাশে একটি পুকুরে ভাঁসতে দেখে স্থানীয়রা মাহিনকে পানি থেকে তুলে। হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে।
সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) নাদিম হায়দার চৌধুরী জানান, শিশু মাহিমের খোঁজ খবর নিতে হাসপাতালে পুলিশ টিম গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।