রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত করা হবে: দীপেন দেওয়ান

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩২


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নম্বর রাঙামাটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান বলেছেন, আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারলে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকলের সম্প্রদায়ের অধিকার নিশ্চিত করা হবে। দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে বিএনপি কোন ছাড় দিবে না।


শুক্রবার বেলা ১১টায় নানিয়ারচর বাজারে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।


দীপেন দেওয়ান বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামীতে নতুন বাংলাদেশ বিনির্মানে সলককে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


এ জন্য তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।


এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সহ সভাপতি সাইফুল ইসলাম পনির, যুগ্ম সম্পাদক , সহ সভাপতি নিজাম উদ্দিন, সহ সভাপতি আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক দেবজ্যোতি চাকমা,অর্থ সম্পাদক জসিমউদদীন, যুগ্ম সম্পাদক আলী বাবর, ড্যাব যুগ্ম আহ্বায়ক ডা. জীবক চাকমা সহ জেলা উপজেলার বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।

ভিডিও