,

 

আমির খসরুর পক্ষে ভোটের মাঠে পুত্রবধূ সায়েকা

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 2 February 2026, 04:23

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে এবার ভোট চাইতে মাঠে নামলেন পুত্রবধূ সায়েকা কবির। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে ৩৮নম্বর দক্ষিণ মধ্য হালিশহর সাইট ব্রিক ফিল্ড রোড থেকে শুরু করে স্থানীয় বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ করেন তিনি।

এ সময় সায়েকা কবির তার শ্বশুর আমির খসরু মাহমুদ চৌধুরীকে একজন সৎ, পরিচ্ছন্ন, নিরহংকারী রাজনীতিবিদ আখ্যায়িত করে তাকে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

গণসংযোগকালে তার সঙ্গে ছিলেন চাচাতো দেবর জাহিন মাহমুদ চৌধুরী, রুবাইনা মাহমুদ চৌধুরী, আহমেদ জিবরান ও ভাগ্নি ডাক্তার ফারাহ নূর।

এদিকে সিডিএ, সিজিএস কলোনি, বন্দরটিলাসহ বিভিন্ন এলাকায় আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে গণসংযোগ করেন তার বোন মাহমুদুন্নেসা চৌধুরী ও ভাতিজি জাবিনা মাহমুদ চৌধুরী।

ভিডিও