রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

ফটিকছড়িতে মাদরাসা পরিচালকের উপর হামলা

পূর্বতারা ডেস্ক

প্রকাশ : ১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৯

ফটিকছড়িতে দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছেন মাওলানা সেলিম উল্লাহ (৭০) নামে এক মাদরাসা শিক্ষক। তিনি স্থানীয় জমিরিয়া হোসাইনীয়া বালক বালিকা মাদরাসা হেফজ ও এতিমখানার পরিচালক এবং স্থানীয় ওলামা পরিষদের নেতা বলে জানা গেছে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার সমিতিরহাট ইউনিয়নের উত্তর নিশ্চিন্তাপুর গ্রামে মাওলানা আবুল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে মাদরাসার মালামাল চুরির চেষ্টা করতে গেলে স্থানীয় আলী হোসেনের ছেলে মো. মোজাহার দেশীয় অস্ত্র দিয়ে মাওলানা সেলিম উল্লাহকে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে ও চার-পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেছেন আহতের ছেলে ব্যবসায়ী মো. আজিজ উল্লাহ।

ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেছে। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

ভিডিও