০
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম বিভাগের নির্বাচনী প্রচারণা আজ শুক্রবার থেকে শুরু হয়েছে। এই প্রচারণার অংশ হিসেবে দলটির আমির ডা. শফিকুর রহমান ফেনী এসে পৌঁছেছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠেয় নির্বাচনী জনসভায় অংশ নেওয়ার মাধ্যমে শুরু হয়েছে তার দিনের কর্মসূচি।
তার জনসভায় অংশ নিতে ভোর থেকেই সভাস্থলে আসতে শুরু করেছেন ফেনী জেলার হাজার হাজার মানুষ।
এরপর জামায়াতের আমির বেলা ১১টায় যাবেন নোয়াখালী, বিকেল সাড়ে ৩টায় যাবেন লক্ষ্মীপুর ও সন্ধ্যা সাড়ে ৬টায় যাবেন কুমিল্লায়। আগামী ২ ফেব্রুয়ারি চট্টগ্রামে আসার সিদ্ধান্ত রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের।