রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগ

বোয়ালখালীতে ইউপি সদস্য গ্রেপ্তার

বোয়ালখালী প্রতিনিধি

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৩:৫৭

চট্টগ্রামের বোয়ালখালীতে বিশেষ অভিযান চালিয়ে সম্ভু চৌধুরী (৪৩) নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) দিনগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সম্ভু চৌধুরী ৪ নম্বর শাকপুরা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি পূর্ব শাকপুরা এলাকার বলরাম দে’র বাড়ির বাসিন্দা রবীন্দ্র চৌধুরীর ছেলে। একই সঙ্গে তিনি কার্যক্রম নিষিদ্ধ ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা একটি মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে সম্ভু চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।’

ভিডিও