,

 

চবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬ হাজার ১৫৬ জন

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 8 January 2026, 05:11

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের প্রথম বর্ষ (স্নাতক) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ৪৭ হাজার ৪৩৪ জন শিক্ষার্থীর মধ্যে ১৬ হাজার ১৫৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশিত হয়। সংশ্লিষ্ট ওয়েবসাইটে শিক্ষার্থীরা নিজের আইডিতে পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে ফলাফল দেখতে পারবেন।

ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটওয়ারী।

এর আগে গত শনিবার ৩ জানুয়ারি তিনটি বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হয় ডি ইউনিটের ভর্তি পরীক্ষা। ডি’ ইউনিটে সমাজবিজ্ঞান অনুষদের অধীনে ৯টি বিভাগ, আইন অনুষদের অধীনে আইন বিভাগ, শিক্ষা ও গবেষণা বিভাগ এবং জীববিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত দুটি বিভাগ রয়েছে।

এই ইউনিটে মোট আসন সংখ্যা ৮৪৯টি। এসব আসনের বিপরীতে আবেদন জমা পড়ে ৫১ হাজার ৫০৫ জন শিক্ষার্থীর। সে হিসাবে প্রতিটি আসনের বিপরীতে গড়ে প্রায় ৬০ জন পরীক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।

ভিডিও