রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

নানা নাটকীয়তার পর এনসিপিতে আসিফ মাহমুদ!

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:১৬

নানা নাটকীয়তার পর জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এমন খবর পাওয়া গেছে।

সোমবার (২৯ ডিসেম্বর) এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি দলটির সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। তবে আরেক সাবেক উপদেষ্টা ও ছাত্রনেতা মাহফুজ আলম এ দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

এনসিপিতে আসিফ মাহমুদের যোগদানের বিষয়টি দলের একাধিক নেতাকর্মী নিশ্চিত করেছেন।

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলেও তারা জানিয়েছেন।

সম্প্রতি জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের ঘটনায় দলটির অভ্যন্তরে মতপার্থক্য তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে ইতোমধ্যে দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ড. তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক তাসনূভা জাবীন পদত্যাগ করেছেন। তাছাড়া আরও কয়েকজন নেতাও দলটি থেকে নিজের সরিয়ে নিয়েছেন।

এর মধ্যেই আসিফ মাহমুদ এনসিপিতে যোগ দিয়েছেন, এমন খবর পাওয়া গেল।

ভিডিও