সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬

মধ্যরাতে শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়ালেন চট্টগ্রামের ডিসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৪:০১

শীতের প্রচণ্ড তীব্রতা বিবেচনায় গভীর রাতে নিজে মাঠে নেমে অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী ও বসতবাড়িহীন ভাসমান মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

রোববার (২৮ ডিসেম্বর) রাত ১১টা থেকে রাত ১টা পর্যন্ত চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন জেলা প্রশাসক। এ সময় মোট ৫০০টি কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের আওতায় জেলা প্রশাসক ডিসি হিল, কাজীর দেউড়ি, সি আর বি, রেলস্টেশন এলাকা, শিল্পকলা একাডেমি সংলগ্ন এলাকা ও মেহেদীবাগ এলাকায় অবস্থানরত শীতার্ত মানুষের খোঁজ-খবর নেন এবং তাদের মাঝে কম্বল বিতরণ করেন।

এ সময় উপপরিচালক স্থানীয় সরকার (ডিডিএলজি), অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন।

শীতের এই দুঃসময়ে জেলা প্রশাসকের সশরীরে উপস্থিতি ও মানবিক উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে স্বস্তি ও আশার বার্তা পৌঁছে দেয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘবে জেলা প্রশাসনের এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভিডিও