রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

মিয়ানমারে বিস্ফোরণের শব্দে উখিয়া-টেকনাফজুড়ে আতঙ্ক

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:০২

মিয়ানমার সীমান্তের ওপার থেকে ভয়াবহ বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। এতে কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্ত এলাকাজুড়ে তৈরি হয়েছে উদ্বেগ ও আতঙ্ক। শনিবার (২৭ ডিসেম্বর) রাত প্রায় ১১টার দিকে ৩-৪ মিনিটের ব্যবধানে টানা কয়েক দফায় শোনা যায় এই বিকট শব্দ। এতে আতঙ্কিত হয়ে পরে উখিয়া-টেকনাফের স্থানীয় বাসিন্দারা।

জানা যায়, শব্দের তীব্রতায় স্থানীয় অনেক বাসিন্দা ঘর থেকে বেরিয়ে আসেন। হোয়াইক্যং, পালংখালী, রাজাপালং, ঘুমধুমসহ সীমান্তবর্তী অন্তত ১৫টি গ্রামের মানুষ এ শব্দ শুনতে পায়।

বিকট এই শব্দে মাটি কেঁপে ওঠার মতো অনুভূতি হয়েছে অনেকের। স্থানীয় এক বাসিন্দা বলেন,‘শব্দে মাটি কেঁপে ওঠার মতো অনুভূতি হয়েছে। মনে হয়েছিল ভূমিকম্প হয়েছে। পরিবার নিয়ে বাইরে বের হয়ে আসি।’

জানা যায়, মিয়ানমারে শনিবার রাত ১১টা ২০ মিনিট পর্যন্ত জান্তা বাহিনীর এসএসএ যুদ্ধবিমান উত্তর মংডুর কিয়াও চাউং ডিভিশন ও গান চাউং ব্যাটালিয়নে অন্তত তিন দফা গোলাবর্ষণ করে। আকাশে এসময় একটি ওয়াই-১২ বিমানও উড়তে দেখা যায় বলে তাদের কিছু গণমাধ্যমের খবরে উল্লেখ রয়েছে।

ভিডিও