০
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান। আজ শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তাঁর বিএনপিতে যোগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ঝিনাইদহ-৪ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন রাশেদ খান।
সংবাদ সম্মেলনে রাশেদ খানের বিএনপিতে যোগদানের খবর জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে বিএনপি থেকে তাঁর মনোনয়নেরও ঘোষণা দেন।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদও উপস্থিত ছিলেন।