রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

বোয়ালখালীতে কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

বোয়ালখালী প্রতিনিধি

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৩:২২

চট্টগ্রামের বোয়ালখালীতে স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সাদ্দাম হোসেন (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে উপজেলার কানুনগোপাড়া এলাকায় পুলিশের বিশেষ অভিযান চলাকালে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মো. সাদ্দাম হোসেন বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের খরঞ্জপাড়া এলাকার বাসিন্দা এবং তিনি আহমদ হোসেনের ছেলে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে মো. সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হয়।

ভিডিও