০
চট্টগ্রামের লোহাগাড়ায় কলাউজান ইউনিয়নে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মো. আব্দুর রহিম (৪৫) নামে একজনকে আটক করা হয়েছে। আটক রহিম ওই ইউনিয়নের পশ্চিম কলাউজান এলাকায় মৃত সিদ্দিক আহমদ’র পুত্র।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত ১ টায় উপজেলার কলাউজান ইউনিয়নের পশ্চিম কলাউজান এলাকায় অভিযান পরিচালনা করে ১৩২ পিস ইয়াবাসহ তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
লোহাগাড়ায় দায়িত্বরত ক্যাপ্টেন ওলিদ বিন মৌদুদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলাউজান ইউনিয়নের পশ্চিম কলাউজান এলাকায় অভিযান পরিচালনা করে মো. আবদুর রহিম নামে এক ব্যক্তিকে নিজ বাড়ি থেকে তাকে ১৩২ পিচ ইয়াবাসহ হাতেনাতে আটক করতে সক্ষম হয়েছেন। পরবর্তীতে উদ্ধারকৃত ইয়াবাসহ আসামিকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।