বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে ২০২৬ সালের প্রকাশনীসামগ্রী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ জামালখানস্থ মহানগরী দপ্তরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘শ্রমিকদের কল্যাণে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দীর্ঘদিন ধরে বহুমুখী ও সৃজনশীল কার্যক্রম পরিচালনা করে আসছে। মাঠে-ময়দানে, রাজপথে ও আন্দোলন-সংগ্রামে ফেডারেশন যেমন সাহসী ভূমিকা রেখে চলেছে, তেমনি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রেও সবসময় সরব ভূমিকা পালন করছে।’
তিনি আরও বলেন, ‘শ্রমিকদের নৈতিক মান ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ফেডারেশন কার্যকর ভূমিকা রাখছে। ২০২৬ সালের নববর্ষ উপলক্ষে প্রকাশিত এসব প্রকাশনী শ্রমিকদের অধিকার সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশ ও জাতির উন্নয়নে উৎসাহ জোগাবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান। পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির, পরিবেশ বিজ্ঞানী মুহাম্মদ নজরুল ইসলাম এবং চট্টগ্রাম-১০ আসনের এমপি প্রার্থী ও মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।
এছাড়া ফেডারেশনের নগর কমিটির সহ-সভাপতি নজির হোসেন, মকবুল আহম্মেদ ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক আসাদ উল্লাহ আদিল, সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম আদনান, অফিস সম্পাদক স. ম. শামীম, ট্রেড ইউনিয়ন সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার, পাঠাগার সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, আইন আদালত সম্পাদক সাব্বির আহমদ উসমানি, সাংস্কৃতিক সম্পাদক আনোয়ার হোসেনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।