সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬

৩ জনকে আর্থিক সহায়তা

চট্টগ্রাম জেলা প্রশাসনের গণশুনানি, ৩৫ আবেদন নিষ্পত্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৩

চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। এসময় চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলা ও মহানগর এলাকা থেকে আগত ৩৫ সেবাপ্রত্যাশীর আবেদন, অভিযোগ ও অভাব-অভিযোগ শুনেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে জেলা প্রশাসক প্রতিটি আবেদন মনোযোগ দিয়ে শোনার পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশনা প্রদান করেন। উপস্থিত অনেকেই তাদের দীর্ঘদিনের জটিল সমস্যার সমাধানের পথে অগ্রগতি দেখতে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

এসময় গুরুতর অসুস্থ ৩ জন ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন আবেদন ও অভিযোগের তাৎক্ষণিক নিষ্পত্তি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়। জেলা প্রশাসক সিদ্ধান্ত বাস্তবায়ন এবং ফলাফল সেবাপ্রত্যাশীদের জানিয়ে দেওয়ারও নির্দেশ দেন।

গণশুনানির মাধ্যমে নাগরিকদের সমস্যা সরাসরি শোনার এই উদ্যোগকে স্বচ্ছ ও জনবান্ধব প্রশাসনের একটি কার্যকর উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন উপস্থিত অনেকে।

ভিডিও