সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রাম প্রেস ক্লাবের বর্ষপূর্তিতে ঐক্যের বার্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:১৪

সাংবাদিকদের ঐক্য জাতিকে সমৃদ্ধ করবে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, ‘যারা ফ্যাসিস্টদের আমলে নিরপেক্ষভাবে কাজ করছে তারা যেন অবহেলার পাত্র না হয়। সবাই মিলেমিশে কাজ করলে নতুন বাংলাদেশ এগিয়ে যাবে।’

বুধবার (১০ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ এবং বিশিষ্ট সমাজসেবক ও মানবিক চিকিৎসক ডা. ফজলুল হক।

অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক ওচমান গণি মনছুর, শামসুল হক হায়দারী, আবুল মনছুর, চাটগার চোখ সম্পাদক একেএম জহুরুল ইসলাম, কলের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, জালাল উদ্দীন, সিএমইউজে সেক্রেটারি সালেহ নোমান, ৭১ টিভির ব্যুরো চিফ সাইফুল ইসলাম শিল্পী, নুরুল আলম মিন্টু, মোহাম্মদ আলী পাশা, মোজাহিদুল ইসলাম, সাইফুদ্দিন খালেদ, ফারুক আব্দুল্লাহ, সোহাগ কুমার বিশ্বাস, কিরণ শর্মা, রুনা আনসারী, মাহফুজুর আলম, ফারুক মুনির, শরীফ রোকন, ফরিদ উদ্দিন, আবু সায়েম, সরোজ আহমেদ, শাহাদাত হোসেন, ইভান মীর প্রমুখ।

অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচির হাতে ফুলের তোড়া তুলে দেন অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনসহ জামায়াত নেতৃবৃন্দ। এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক ও মানবিক চিকিৎসক ডা. ফজলুল হক।

অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের অধিকার, কর্মপরিবেশ ও নিরাপত্তার বিষয়ে ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং গণমাধ্যমের স্বাধীন বিকাশে সকল পক্ষের সহযোগিতা কামনা করেন।

ভিডিও