সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬

সাংবাদিক মাসুদ ফারহানের পিতার জানাজা সম্পন্ন, জামায়াতের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৯ ডিসেম্বর ২০২৫, ১২:৫৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (সিইউসিএজেএএ) এর সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার মোহাম্মদ মাসুদ ফরহাদ অভির সম্মানিত পিতা, বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন চৌধুরী (৭০) সোমবার সকাল ৯টা ৩০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার বাদে যোহর চকবাজার কাতালগঞ্জ আবাসিক এলাকার মৌলভী বসিউল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, চকবাজার থানা সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং স্থানীয় বাসিন্দারা।

মরহুমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম এবং মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, ‘মরহুমের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ তা’আলা তাঁর ইবাদতসমূহ কবুল করুন, জীবনের সকল গুনাহ মাফ করে নেক আমলে পরিণত করুন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন।’ একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়ে নেতৃবৃন্দ ধৈর্যধারণের তৌফিক কামনা করেন।

ভিডিও