রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

লোহাগাড়ায় বাসচাপায় আহত ব্যক্তির মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশ : ৮ ডিসেম্বর ২০২৫, ০১:৩১

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশে বাসচাপায় আহত হয়ে একদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আবুল কালাম (৪৫)। শনিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চুনতি ইউনিয়ন পরিষদের সামনে আরকান সড়ক অতিক্রম করার সময় দুর্ঘটনাটি ঘটে। রোববার (৮ ডিসেম্বর) সকালে আনুমানিক সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

চুনতি ইউপি সদস্য মনিরুল মাবুদ জানান, নিহত আবুল কালাম কিছুটা বাক্ ও মানসিক প্রতিবন্ধী ছিলেন। মহাসড়ক পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে লোহাগাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে দুপুরে তাকে চমেকে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তিনি মারা যান।

দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে দোহাজারী হাইওয়ে থানার ওসি সালা উদ্দিন বলেন, ‘ঘটনাটি পুলিশকে কেউ জানায়নি। আমরা বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব।’

ভিডিও