রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

নদীভাঙন রোধে বেড়িবাঁধ নির্মাণের প্রতিশ্রুতি শাহজাহান চৌধুরীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৭ ডিসেম্বর ২০২৫, ০৭:২৯

চট্টগ্রাম–১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের প্রার্থী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, “আমি যখন এমপি নির্বাচিত ছিলাম, তখনও স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজ করেছি। ভবিষ্যতেও শিক্ষার মান আরও উন্নত করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ।”

রোববার (৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দিনব্যাপী সাতকানিয়ার ৯নং পশ্চিম ঢেমশা ইউনিয়নের ১–৯ নং ওয়ার্ডে (ইছামতী–আলীনগর ও উত্তর রামপুর) গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এলাকাটি নদীর তীরবর্তী হওয়ায় বন্যা ও নদীভাঙনে মানুষ দুর্ভোগে পড়ে। ভাঙন রোধে কার্যকর বেড়িবাঁধ নির্মাণে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবো। রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় সব সহযোগিতা করা হবে।’

গণসংযোগে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি তারেক হোছাইন, সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দীন, সমাজ সেবা সেক্রেটারি মুহাম্মদ রফিক উদ্দীন, মানবসম্পদ ও তথ্য প্রযুক্তি সেক্রেটারি প্রকৌশলী মু. কামরুল ইসলাম, মো. আইয়ুব আলী, পশ্চিম ঢেমশা ইউনিয়ন সভাপতি মুহাম্মদ ওমর ফারুকসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলরা।

ভিডিও