সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬

ভূমি অপরাধ প্রতিরোধে চট্টগ্রামে উচ্চপর্যায়ের সেমিনার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৭ ডিসেম্বর ২০২৫, ১১:০৯

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার অনুষ্ঠিত হয়েছে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এবং ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিধিমালা, ২০২৪ বাস্তবায়নে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের ভূমিকা ও করণীয়’ শীর্ষক সেমিনার।

চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সেমিনারে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের সাবেক চেয়ারম্যান (গ্রেড–১) মো. হান্নান মিয়া।

মূল প্রবন্ধে তিনি ভূমি অপরাধ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, আইনগত কাঠামোর শক্তিশালী বাস্তবায়ন এবং মাঠপর্যায়ে দক্ষ ভূমি ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের কার্যকর ভূমিকা, আধুনিক প্রযুক্তিনির্ভর মাঠ প্রশাসন গড়ে তোলা এবং নাগরিক সেবার মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা উপস্থাপন করেন।

সেমিনারে উপস্থিত কর্মকর্তারা ভূমি অপরাধ দমনে নেতৃত্ব ও সমন্বয়ের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণ, জনসচেতনতা বৃদ্ধি ও আইন বাস্তবায়নে আন্তঃপ্রশাসনিক সহযোগিতা জোরদারের সুপারিশ গৃহীত হয়।

ভিডিও