রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

এরশাদ উল্লাহর সমর্থনে পোপাদিয়ায় জনসম্পৃক্ত বৈঠক

বোয়ালখালী প্রতিনিধি

প্রকাশ : ৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৮

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর সমর্থনে বোয়ালখালীর ৬নং পোপাদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই উঠান বৈঠকে সভাপতিত্ব করেন দিপক কুমার লালা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও পোপাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাবেদ মেহেদী হাসান সুজন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. মহসিন খান তরুণ, পোপাদিয়া ইউনিয়ন নির্বাচন সমন্বয়কারী আলহাজ্ব জাকের হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সংগঠনিক সম্পাদক মোসলেম মিয়া, দক্ষিণ জেলা শ্রমিক দলের অর্থ সম্পাদক ও পোপাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ দিদারুল আলম (রিটন মেম্বার) সহ স্থানীয় বিএনপি, কৃষকদল, শ্রমিকদল ও যুবদলের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, ‘বিএনপির প্রতীক ধানের শীষ গণমানুষের প্রতীক। যেখানেই ধানের শীষের প্রচারণা চলছে সেখানেই জনজোয়ার সৃষ্টি হচ্ছে।’

তারা আগামীর জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বোয়ালখালীর উন্নয়নে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি জোর আহ্বান জানান।

উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন কৃষকদল বোয়ালখালী উপজেলার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওসমান, আলমগীর, শ্রমিকদল নেতৃবৃন্দসহ তাজুল ইসলাম, এমদাদ আনসারি, নজরুল ইসলাম বাবু, টুটুল, সিদ্দিক আজাদ রিহাদ, বেলাল সাহেব, রাইহান, আজাদ খান, লোকমান, আবদুল সালাম ছোটনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বিএনপির নেতারা আসন্ন নির্বাচনে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে দাবি করেন এবং ধানের শীষকে বিজয়ী করতে সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানান।

ভিডিও