চট্টগ্রামের বোয়ালখালী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক। মঙ্গলবার (৩ ডিসেম্বর ) বিকাল ৩টায় উপজেলা নির্বাহী কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন অসঙ্গতি ও সমস্যা তুলে ধরেন সাংবাদিকরা। নির্বাহী অফিসার সমস্যাগুলোর নোট নেন এবং এর সমাধানে চেষ্টা চালাবেন বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মো: সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি অধীর বড়ুয়া, সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী , সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো: নজরুল ইসলাম,প্রভাষ চক্রবর্তী , এস,এম নাঈম উদ্দিন ,শাহা আলম বাবলু, খোরশেদুল আলম, তৌহিদুর রহমান, এম মনির চৌধুরী প্রথম, সবুজ অরন্য, এম,আর তাওহীদ ,শাহেদ হোসাইন ছোটন,তাজুল ইসলাম, বিপ্লব দাসসহ প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক বলেন, উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। তাই উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি বোয়ালখালী উপজেলায় ভালো কিছু করতে চাই। এ জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।
এর আগে তিনি বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।