সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬

সাহেদুল সভাপতি, ইউসুফ সম্পাদক

গণঅধিকার পরিষদ চট্টগ্রাম নগরের আংশিক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩ ডিসেম্বর ২০২৫, ০২:০৫

গণঅধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের ৩৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাহেদুল ইসলাম এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মোহাম্মাদ ইউসুফ। সোমবার (১ ডিসেম্বর) গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে সি. সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ আমির হোসেন জুয়েল ও আমান উল্লাহ আমান। সহ-সভাপতি হয়েছেন ইসরাত জাহান। সি. সি. যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ছালেহ পাটোয়ারী। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. লুৎফর হায়দার, ফাহিমুর রহমান, মনির হোসেন রাজিব, মো. শফিকুল ইসলাম, এইচ এম মামুন হাওলাদার, অ্যাডভোকেট জাহিদুল ইসলাম ও মো. রফিকুল ইসলাম।

সাংগঠনিক সম্পাদক করা হয়েছে সিকান্দার হোসেন সানিকে। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন মোহাম্মদ ইয়াছিন, আবদুল লতিফ মানিক, মোহাম্মদ আসরারুল হক, গোলাম কিবরিয়া ও শাহীন রেজা। দপ্তর সম্পাদক হয়েছেন ইমন মোহাম্মাদ।

প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহিদুল ইসলাম এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন মোহাম্মদ মেহেদী হাসান। অর্থ সম্পাদক করা হয়েছে মোহাম্মদ সালাউদ্দিন জমদ্দারকে এবং সহ-অর্থ সম্পাদক হয়েছেন মোঃ আবু বক্কর। ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ সজিব।

গণমাধ্যম বিষয়ক সম্পাদক হয়েছেন মো. সাব্বির রহমান এবং সহ গণমাধ্যম ও প্রচার সম্পাদক হয়েছেন আমজাদ হোসেন রাজু। আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট জুরশেদ আলম। কার্যকরী সদস্য হিসেবে আছেন মোঃ আবু বক্কর সিদ্দিক, আজিম উদ্দিন এবং মোহাম্মদ আদিল।

ভিডিও