দেশের অন্যতম জনপ্রিয় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এফ. এ. ক্রিয়েটিভ ফার্ম লিমিটেড তাদের প্রতিষ্ঠার এক যুগপূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী কাস্টমার মিটআপ ও যুগপূর্তি উৎসব আয়োজন করেছে। গত সোমবার সকালে আগ্রাবাদের আকতারুজ্জামান সেন্টারে অবস্থিত কর্পোরেট অফিসে খতমে কোরআনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয় এবং পরবর্তীতে কেক কেটে উৎসবের উদ্বোধন করা হয়।
প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে কেক কেটে যুগপূর্তি উৎসবের সূচনা করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের প্রেসিডেন্ট কাজী আবুল মনছুর।
এ সময় দৈনিক চাঁটগার চোখ এর সম্পাদক ও প্রকাশক একে এম জহুরুল ইসলাম, সাপ্তাহিক পূর্ববাংলা এর সম্পাদক এম আলী হোসেন, দৈনিক গিরিদর্পণ এর পরিচালনা সম্পাদক এম কে মোমিন, বাংলাদেশ টেলিভিশন বিটিভি’র অনুষ্ঠান পরিচালক ও মোনালিসা মিউজিক এর কর্ণধার ফরিদ বঙ্গবাসী, সাপ্তাহিক আজকের সত্যসংবাদ এর সম্পাদক হারুন অর রশিদ, কর্ণফুলি নিউজ সম্পাদক সাইফুল ইসলাম, অগ্রণী ব্যাংক পিএলসি রেয়াজউদ্দিন বাজার শাখার ব্যবস্থাপক আনিসুল মোস্তাফা, নকশায়ন প্রোপার্টিসের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার স্নেহশীস দে, গ্রীণ ইন্টারন্যাশনালের সিইও বেলাল হোসেন, এমটিআই ট্রাভেল ইন্টারন্যাশনাল এর প্রোপ্রাইটর তাহিদ আলাল, স্যাম শিপিং এজেন্সি ও ইন্টারমেরিন শিপ সার্ভিসের ব্যবস্থাপনা অংশীদার ইমরানুল হকসহ অনেকে উপস্থিত ছিলেন।
দ্বিতীয় দিনের ক্লায়েন্ট মিটআপ ও সমাপনী অনুষ্ঠানে কেক কেটে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন দৈনিক দিনকাল এর চট্টগ্রাম ব্যুরো প্রধান হাসান মুকুল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক ভোরের আকাশের আবাসিক সম্পাদক কামাল পারভেজ, সনাতনী দর্পণের সম্পাদক ও প্রকাশক নিতাই ভট্টাচার্য, দৈনিক একাত্তর বাংলাদেশের সম্পাদক শেখ সেলিম, দৈনিক ঘোষণা‘র ব্যুরো প্রধান মুজিব উল্লাহ তুষার, দৈনিক রূপালী বাংলাদেশের স্টাফ রিপোর্টার সাহাবউদ্দিন, ভয়েস চট্টগ্রামের চেয়ারম্যান ফরমান উল্লাহ, ইউনিয়ন ব্যাংকের অফিসার রকিবুল ইসলাম সায়েম, সিল্ক রোড ট্রেডিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেডের সহকারী পরিচালক কায়সার মাহমুদসহ বিভিন্ন পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে এফ. এ. ক্রিয়েটিভ ফার্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফরহাদ আমিন ফয়সল বলেন, ‘দীর্ঘ এক যুগ ধরে দেশ-বিদেশের গ্রাহকদের নিয়মিত ও কাস্টম সফটওয়্যার নির্মাণ, শতাধিক পত্রিকা ও প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, ডোমেইন–হোস্টিংসহ আইটিইএস সেবা দিয়ে আসছে এফ. এ. ক্রিয়েটিভ ফার্ম লিমিটেড।
২০২৬ সালের মধ্যে আমরা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নামমাত্র সাবস্ক্রিপশনে SME Application আনতে যাচ্ছি, যাতে প্রযুক্তির বাইরে থাকা ব্যবসায়ীরাও সহজে প্রযুক্তির সুবিধা নিতে পারেন। বর্তমানে আমরা প্রায় এক হাজারেরও অধিক গ্রাহককে নিরবিচ্ছিন্ন সেবা প্রদান করছি এবং ভবিষ্যতেও আরও উন্নতমানের গ্রাহকসেবায় প্রতিশ্রুতিবদ্ধ।’
দুই দিনের এই উৎসবে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী, সম্মানিত গ্রাহক, গণমাধ্যমকর্মী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো কর্পোরেট অফিসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।