মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬

‘মানুষ পুরোনো ব্যবস্থায় ফিরতে চায় না’— গণসংযোগে হেলালী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০২:২২

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষ পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছে এবং তারা আর পুরোনো ব্যবস্থায় ফিরে যেতে চায় না। তিনি বলেন, সাধারণ মানুষের মধ্যে নতুন রাজনৈতিক ধারা ও যুগোপযোগী নেতৃত্বের প্রতি আগ্রহ স্পষ্টভাবে বাড়ছে। জনগণ এখন এমন ভবিষ্যৎ দেখতে চায়, যেখানে তাদের প্রত্যাশার প্রতিফলন ঘটবে।

শুক্রবার সকালে নগরীর ষোলশহর রেলস্টেশন এলাকায় গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে স্থানীয়দের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন। দোকানপাট, বাড়ি ও জনসমাগমস্থল ঘুরে তিনি মানুষের সমস্যা, দৈনন্দিন দুর্ভোগ ও উন্নয়ন প্রত্যাশা সরাসরি শোনেন।

মুরাদপুর সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি আলমগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস. এম. লুৎফর রহমান ও পাঁচলাইশ থানা জামায়াতের আমীর মাহবুবুল হাছান রুমী।

এছাড়া উপস্থিত ছিলেন ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি শহীদুল্লাহ তালুকদার, গিয়াস উদ্দীন তালুকদার, নুরুন্নবী সোহাগ, মোহাম্মদ আলী, এলাহী, নুরুল কুদ্দুস তরুসহ স্থানীয় নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ মনে করেন, গণসংযোগের মাধ্যমে জনগণের বাস্তব সমস্যাগুলো আরও স্পষ্টভাবে উঠে আসে, যা রাজনৈতিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আশা প্রকাশ করেন, জনগণের প্রত্যাশা চিহ্নিত করে ভবিষ্যতের সিদ্ধান্ত গ্রহণ আরও কার্যকর হবে।

ভিডিও