মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬

অসুস্থ মোস্তাফিজুর রহমানকে দেখতে গেলেন চট্টগ্রাম মহানগর জামায়াত আমীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০২:১৯

লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান চৌধুরী বর্তমানে রাজধানীর ইব্রাহিম মেমোরিয়াল হাসপাতাল (বারডেম) এ চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে শুক্রবার (২৮ নভেম্বর) বারডেম হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, দক্ষিণ জেলা নায়েবে আমীর ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক এবং চট্টগ্রাম মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ।

নেতৃবৃন্দ সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন। এসময় ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান তাঁর সুস্থতার জন্য আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।

ভিডিও