রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

ফটিকছড়িতে মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ সদস্যসহ নিহত ২

ফটিকছড়ি প্রতিনিধি

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৮:২১

ফটিকছড়ি–খাগড়াছড়ি সড়কের আমতল এলাকায় মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে পুলিশের এএসআই সাইফুল ইসলাম (৪০) ও হাফিজ মিয়া (৩০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় কনস্টেবল আল নোমান ও মো. ইয়াসিন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফটিকছড়ির দিকে আসা পুলিশের মোটরসাইকেল ও বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে মরদেহ ও আহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আয়েশা তাসনিম।

ভিডিও