,

 

সাজেকে বজ্রপাতে ৩ মাসের শিশুর মৃত্যু, বাবা-মাসহ আহত ৬

অনলাইন ডেস্ক

প্রকাশ : 25 May 2026, 03:35

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে বজ্রপাতে উজ্জ্বল চাকমা নামে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারে আরও ছয়জন। সোমবার (২৫ মে) ভোরে সাজেক ইউনিয়নের ডানে ভাইবাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-শিশুটির বাবা নয়ন চাকমা, মা রেশমি চাকমা, প্রদীপ চাকমা, রেশমি চাকমা, জেরিন চাকমা ও নিজুম চাকমা। তারা সবাই সাজেক ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাঘাইহাট ডানে বাইবাছড়া গ্রামের বাসিন্দা।

সাজেক ইউনিয়ন পরিষদের সদস্য দয়াধন চাকমা জানান, গভীর রাতে বজ্রাঘাতের বিকট শব্দে শিশুটি মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আহত ৬ জনকে দ্রুত উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। বাবা-মায়ের কোলের শিশুটি এভাবে চলে গেল এবং পরিবারের সবাই আহত হলেন। আমি সার্বক্ষণিক খোঁজখবর রাখছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব।

ভিডিও