০
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী ও খুলশীতে অভিযান চালিয়ে অর্থঋণ মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
শুক্রবার (১৫ মে) কোতোয়ালী ও খুলশীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- কোতোয়ালী থানার এনায়েত বাজার এলাকার বাটালী রোডের বাসিন্দা সুমন বৈদ্য এবং তার স্ত্রী ফাল্গুনী বৈদ্য।
পুলিশ জানিয়েছে, তারা অর্থঋণের মামলায় তিন মাসের দেওয়ানী আটকাদেশপ্রাপ্ত সিআর সাজায় ওয়ারেন্টভূক্ত আসামি ছিলেন। কোতোয়ালী থানার একটি টিম একাধিক স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারের পর যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পূর্বতারা/ইউডি