,

 

বনের বানর ফিরে গেল বনে

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ : 7 May 2026, 02:44

রাঙামাটির বরকল উপজেলায় লোকালয় থেকে উদ্ধার করা বিপন্ন লজ্জাবতী বানরটিকে আবার বনে অবমুক্ত করা হয়েছে। বুধবার (৬ মে) রাতে রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী রেঞ্জের জাতীয় উদ্যানে বানরটিকে মুক্ত করা হয়েছে।

একই দিন দুপুরে লজ্জাবতী বানরটি পথ ভুলে রাঙামাটির বরকল উপজেলার গর্জনতলী লোকালয়ে এসে পড়ে। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস. এম. সাজ্জাদ হোসেনের নির্দেশে থেকে বরকল রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন বানরটি উদ্ধার করেন।

বরকল রেঞ্জ কর্মকর্তা  ওমর ফারুক স্বাধীন বলেন, উদ্ধারকৃত বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানরটি আইইউসিএন রেড লিস্ট অনুযায়ী বিপন্ন ক্যাটাগরিভুক্ত প্রাণী। কাপ্তাই জাতীয় উদ্যানে এই প্রজাতির বানর মাঝে মাঝে দেখা যায়। সেটিকে কর্ণফুলী রেঞ্জের জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

পূর্বতারা/ইউডি/মঈন উদ্দীন বাপ্পী

ভিডিও